ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA
ADVERTISEMENT AREA

তিন দেশে তিন উদ্বোধন, বিশ্বকাপের মঞ্চে শাকিরা লিসাদের তারকাঝলক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 11, 2026 ইং
তিন দেশে তিন উদ্বোধন, বিশ্বকাপের মঞ্চে শাকিরা লিসাদের তারকাঝলক ছবির ক্যাপশন: তিন দেশে তিন উদ্বোধন, বিশ্বকাপের মঞ্চে শাকিরা লিসাদের তারকাঝলক
ADVERTISEMENT AREA
ক্রীড়া ডেস্ক:
বিশ্বকাপ ফুটবলের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম তিনটি দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করছে ফুটবলের সবচেয়ে বড় আসর। আর এই ব্যতিক্রমী আয়োজনকে স্মরণীয় করে তুলতে তিন দেশেই অনুষ্ঠিত হবে পৃথক উদ্বোধনী অনুষ্ঠান।

প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠান হবে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানের পর আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ঐতিহ্য, সংস্কৃতি ও আধুনিকতার মেলবন্ধনে সাজানো অনুষ্ঠানে অংশ নেবেন বিশ্বখ্যাত শিল্পী শাকিরা ও নাইজেরিয়ান গায়ক বার্না বয়। বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ডাই ডাই (লেটস গো)’ পরিবেশন করবেন তারা।

এরপর কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হওয়া এ আয়োজনে কানাডার ইতিহাস, সংস্কৃতি ও অর্জনের নানা দিক তুলে ধরা হবে। মঞ্চে পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া ক্যারা, মাইকেল বুবলে, নোরা ফাতেহি এবং বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী সঞ্জয়সহ আরও অনেকে।

তৃতীয় ও শেষ উদ্বোধনী অনুষ্ঠান হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে ৫টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে থাকবে অত্যাধুনিক ভিজ্যুয়াল শো, বর্ণিল আলোকসজ্জা ও গল্পনির্ভর উপস্থাপনা। মঞ্চ মাতাবেন কেটি পেরি, অ্যানিত্তা, লিসা, রেমা, ফিউচার ও টাইলারের মতো আন্তর্জাতিক তারকারা।
বিশ্বকাপের উদ্বোধনী উৎসব ঘিরে মেক্সিকোতে ইতোমধ্যে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশটির সরকার স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছে এবং সরকারি কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে।

ফুটবলের বিশ্বমঞ্চে এবার শুধু খেলার লড়াই নয়, তিন মহাদেশে ছড়িয়ে পড়বে সংস্কৃতি, সংগীত ও উদযাপনের এক অনন্য উৎসব।
ADVERTISEMENT AREA

নিউজটি আপডেট করেছেন : Shuvro Mujumder

কমেন্ট বক্স
ঠিক কত পদে ট্রাম্প-মেলানিয়া দম্পতিকে আপ্যায়ন করা হবে, তা কেউ প্রকাশ করেনি। তবে ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নৈশভোজে তিনটি পর্ব থাকবে। হালকা মুখরোচক পদ আর পানীয় দিয়ে শুরু হবে খাবার পর্ব। এরপর পরিবেশন করা হবে মূল খাবার। শেষে থাকছে মিষ্টান্ন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আজ মঙ্গলবার নৈশভোজের আয়োজন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ প্রায় ১০০ অতিথি উপস্থিত থাকবেন। বিশ্বের ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে আপ্যায়ন করতে আয়োজনের কোনো কমতি নেই রাষ্ট্রপতি ভবনের রান্নাঘরে।